ঢাকা সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

Popular Bangla Online News Portal

১-১২তম নিবন্ধনধারীদের ৭ দিনের আল্টিমেটাম


নিউজ ডেস্ক
৮:৫৭ - রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
১-১২তম নিবন্ধনধারীদের ৭ দিনের আল্টিমেটাম

১ম–১২তম শিক্ষক নিবন্ধনধারীদের নিয়োগ: নির্বাহী আদেশের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

১৫ নভেম্বর ২০২৬ |  এডুকেশন বাংলাদেশ

১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারীদের নিয়োগের বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবিতে আজ (১৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন নিয়োগপ্রত্যাশী শিক্ষকরা।

এর আগে গত ৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে ১ম থেকে ১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়। বৈঠকে এনটিআরসিএর পক্ষ থেকে এ নিবন্ধনধারীদের বিষয়ে নেওয়া সর্বশেষ সিদ্ধান্তও কমিটিকে অবহিত করা হয়েছিল। 

সংসদীয় কমিটির সুপারিশ কী?

সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী, প্রথম থেকে দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।

১২ নভেম্বর প্রকাশিত তথ্যে জানা যায়, বৈঠকের কার্যবিবরণী বা রেজ্যুলেশন চূড়ান্ত করে সুপারিশটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে। কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াও সুপারিশটি মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানিয়েছেন। 

১৫ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিয়োগপ্রত্যাশীরা সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তাঁদের ঘোষণা, এই সময়ের মধ্যে সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়ন করে নিয়োগের প্রজ্ঞাপন জারি না হলে দেশের প্রতিটি বিভাগে মহাসমাবেশ করা হবে।

প্রার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দাবিগুলো তুলে ধরতে চান বলেও জানিয়েছেন। একই সঙ্গে ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ১ম–১২তম নিবন্ধনধারীদের নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে তাঁরা জানান। 

সর্বশেষ - শিক্ষা

সর্বোচ্চ পঠিত - শিক্ষা