জাতীয়করণ, নতুন পে-স্কেল, এমপিওভুক্তি ও বদলির ফল প্রকাশসহ আট দফা দাবি তুলে ধরবেন শিক্ষক নেতা সেলিম ভূঁইয়া
নিজস্ব প্রতিবেদক: ২ নভেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, দ্রুত নতুন পে-স্কেল ঘোষণা, নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তিসহ আট দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষক নেতা ও সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। সোমবার (২ নভেম্বর) সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে সংবাদ সম্মেলনের বিষয়টি জানানো হয়েছে।
শিক্ষকদের ৮ দফা দাবি
সংবাদ সম্মেলনে যেসব দাবি তুলে ধরা হবে, সেগুলো হলো—
১. শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ।
২. দ্রুত নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন।
৩. নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করা।
৪. এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল প্রকাশ।
৫. শিক্ষক-কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা প্রদান।
৬. সরকারি নিয়মে বাড়িভাড়া ভাতা প্রদান।
৭. শিক্ষকদের চাকরির বয়সসীমা ৬৫ বছর করা।
৮. প্রথম থেকে দ্বাদশ এনটিআরসিএ নিবন্ধনধারীদের নিয়োগের ব্যবস্থা করা।
সংবাদ সম্মেলনে এসব দাবির যৌক্তিকতা, শিক্ষক-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরবেন বলে আমন্ত্রণপত্রে জানানো হয়েছে।
শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের এসব দাবি বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।